আমাদের সম্পর্কে

"মানবতার পথে, প্রয়াসের সাথে": ঠাকুরগাঁওয়ের একটি অলাভজনক, অরাজনৈতিক, সেবামূলক প্রতিষ্ঠান।

আমাদের গল্প

ছোট ছোট পদক্ষেপে মানুষের পাশে

প্রয়াস ফাউন্ডেশন, ঠাকুরগাঁও ২০২৫ সালের মে মাসে একদল স্বেচ্ছাসেবকের হাত ধরে যাত্রা শুরু করে। আমাদের স্লোগান "মানবতার পথে, প্রয়াসের সাথে"।

আমরা ক্ষুধার্ত মানুষের খাবার, অসহায় পরিবারের ঈদ বাজার, শীতার্ত মানুষের শীতবস্ত্র, শিক্ষার্থীর বই আর পরিবেশের জন্য গাছ নিয়ে কাজ করি। প্রতিটি কাজ চলে দাতাদের সহযোগিতা আর স্বেচ্ছাসেবকদের শ্রমে।

প্রথম লক্ষ্য ঠাকুরগাঁওয়ের মানুষ। ভবিষ্যতে দেশের অন্যান্য জেলাতেও কাজ ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে।

প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে গাছ রোপণ করছেন স্বেচ্ছাসেবকেরা

নীতি ও আদর্শ

যে নীতিতে আমরা চলি

  • অলাভজনক

    এখানে কেউ বেতন বা লাভ নেন না। সব কাজ স্বেচ্ছাসেবকদের সময় আর শ্রমে চলে।

  • অরাজনৈতিক

    প্রয়াস কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। আমাদের একমাত্র পরিচয় মানুষের সেবা।

  • স্বচ্ছ হিসাব

    প্রকল্প শেষে আয়-ব্যয়ের হিসাব সবার জন্য প্রকাশ করা হয়।

  • ঠাকুরগাঁওয়ের জন্য

    ঠাকুরগাঁও থেকে, ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য। আগে নিজের এলাকার অসহায় মানুষের পাশে।

পথচলা

শুরু থেকে আজ পর্যন্ত

  1. মে ২০২৫ প্রয়াস ফাউন্ডেশন, ঠাকুরগাঁও-এর যাত্রা শুরু
  2. জুন ২০২৫ ঈদুল আযহার ঈদ বাজার ও বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ
  3. আগস্ট ২০২৫ "এক বেলার আহার" প্রকল্প শুরু
  4. সেপ্টেম্বর ২০২৫ "শিক্ষাসহায়" প্রকল্পের প্রথম কাজ
  5. জানুয়ারি ২০২৬ শৈত্যপ্রবাহে শীতবস্ত্র বিতরণ
  6. মার্চ ২০২৬ রমাদান প্রজেক্ট: মাদরাসায় ইফতার, তারপর ঈদ বাজার
  7. মে ২০২৬ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী
  8. সেপ্টেম্বর ২০২৬ "বৃক্ষরোপণ প্রকল্প-২০২৬" ও নতুন আহ্বায়ক কমিটি
  9. অক্টোবর ২০২৬ "মামুর বাড়ি"-র ৭ম বর্ষপূর্তিতে সম্মাননা

কমিটি

যাঁরা দায়িত্বে আছেন

৩ সেপ্টেম্বর ২০২৬-এ ঘোষিত আহ্বায়ক কমিটি

  • Muhammad Hasan আহ্বায়ক
  • AR Mahin সিনিয়র যুগ্ম আহ্বায়ক
  • MD Tarak All Salaby যুগ্ম আহ্বায়ক
  • Ponom Das Roni যুগ্ম আহ্বায়ক
  • Md. Mustakim Islam যুগ্ম আহ্বায়ক
  • মোঃ শাহরিয়া আর শাহিল সদস্য সচিব
  • Shohidullah প্রকল্প পরিচালক
  • MD Munna Islam ইভেন্ট ইনচার্জ
  • Tasbirul Hoque অর্থ সমন্বয়ক
  • MD Parvej Islam দপ্তর সমন্বয়ক
  • Salim Ahmed প্রচার সমন্বয়ক
  • Amir Hamza ধর্মীয় সমন্বয়ক
  • Parvej Islam সদস্য

স্বীকৃতি

অন্যদের চোখে প্রয়াস

  • রাণীশংকৈল ব্লাড ডোনার্স সোসাইটি সম্মাননা স্মারক, ২০২৫
  • স্বেচ্ছাসেবী সংগঠন "মামুর বাড়ি" ৬ষ্ঠ বর্ষপূর্তিতে সম্মাননা, ২০২৫
  • স্বেচ্ছাসেবী সংগঠন "মামুর বাড়ি" ৭ম বর্ষপূর্তিতে সম্মাননা, ২০২৬

স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হোন

যে কেউ প্রয়াসের সদস্য হতে পারেন। আপনার সময় আর সামর্থ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ান।